শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
তক্ষক। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাহারপুর খিলগাঁও গ্রামে একটি বসতবাড়ি থেকে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা তক্ষকটি উদ্ধার করেন।
জানা যায়, উপজেলার লাহারপুর খিলগাঁও গ্রামের ধীরেন্দ্র ডাক্তারের বাসায় কয়েকদিন আগে একটি তক্ষক ঢুকে পড়ে। তক্ষকটি বাসার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে রাতের বেলায় তারা স্বাভাবিকভাবে ঘুমাতেও পারছিলেন না।
প্রায় তিন থেকে চার দিন ধরে তক্ষকটি বাসার ভেতরে অবস্থান করার পর পরিবারের সদস্যরা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
পরে উদ্ধারকৃত তক্ষকটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে প্রাণীটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
এদিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যপ্রাণীকে হত্যা বা ক্ষতি না করে উদ্ধার ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























