শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে প্রকাশ্যে ১ কোটি ৯০ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ
১ কোটি ৯০ লাখ টাকার চেক হস্তান্তর। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ব্যাংক ও স্থানীয় তফসিলভুক্ত ২৫টি ব্যাংকের যৌথ উদ্যোগে উপজেলা পর্যায়ে কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অঞ্চলের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।
অনুষ্ঠানে কৃষি ঋণ প্রচারণাবিষয়ক আলোচনা সভায় বক্তব্য দেন এবি ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান আহমদ মননুন পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক এবং ব্যাংকার্স অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল শাখার সভাপতি মো. সালাউদ্দিন। এছাড়াও ঋণগ্রহীতা কৃষকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ আহমদ বলেন, সরকার দেশের কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ১০ হাজার টাকার নিচের সব কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। ফলে অনেক খেলাপি কৃষক নতুন করে ঋণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। তিনি জানান, শুধু জমির মালিকই নয়, প্রান্তিক কৃষক ও বর্গাচাষীরাও কৃষি ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছেন।
তিনি আরও বলেন, শ্রীমঙ্গল উপজেলা শহর হলেও এর অনন্য ভূপ্রকৃতি, চা শিল্প, মৎস্যসম্পদ, সুস্বাদু আনারস ও লেবু উৎপাদনের কারণে দেশজুড়ে এর বিশেষ গুরুত্ব রয়েছে। কৃষি খাতের আরও উন্নয়নে ব্যাংকগুলোর স্বল্পসুদের ঋণ সুবিধা কাজে লাগানোর জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।
খালেদ আহমদ বলেন, কৃষি ঋণকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমধর্মী এ প্রকাশ্য ঋণ বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃত কৃষকরা যাতে সহজে কৃষি ঋণের সুবিধা ভোগ করতে পারেন, সে জন্য মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করতে ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ঋণগ্রহীতা কৃষক, মৎস্যচাষি এবং অ্যাগ্রো ফার্মের মালিকরা উপস্থিত ছিলেন। পরে এবি ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনসিসি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের গ্রাহকদের মধ্যে মোট ১ কোটি ৯০ লাখ টাকার কৃষি ঋণের চেক বিতরণ করা হয়।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























