সাজু মারছিয়াং
শ্রীমঙ্গলে বাড়িতে ঢুকে পড়া অজগর উদ্ধার, অবমুক্ত লাউয়াছড়ায়
অজগর সাপ। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতবাড়ি থেকে সাত ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ‘পূর্বাশা খান মঞ্জিল’ নামের একটি বাসভবনে এ ঘটনা ঘটে। বাড়িটি এক লন্ডনপ্রবাসীর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ একটি অজগর সাপ বাসার ভেতরে প্রবেশ করলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দক্ষতার সঙ্গে কোনো ধরনের ক্ষতি ছাড়াই প্রায় সাত ফুট দীর্ঘ অজগর সাপটি নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। পরবর্তীতে বন বিভাগের তত্ত্বাবধানে রাত ১০টার দিকে অজগরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সাপটি দেখে পরিবারের সদস্যরা বেশ আতঙ্কিত ছিলেন। তবে আমরা সাপটিকে কোনো ধরনের আঘাত ছাড়াই নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছি।”
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও পরিবেশকর্মীদের দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপের প্রশংসা করেছেন।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























