নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এম নাসের রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এম নাসের রহমান। ছবি: আই নিউজ
আগামী ১৭ জুন মৌলভীবাজার জেলা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের একটি ওয়ার্ড এবং শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ ভবনের লবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর আসন্ন মৌলভীবাজার সফর, ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন এবং এর সফল বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতাভুক্ত এলাকাগুলোতে প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























