হবিগঞ্জ প্রতিনিধি
মাধবপুরে বাস-পিকআপ মুখোমুখি সংর্ঘষে চালক নিহত , আহত-৩
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘর্ষে পিকআপ চালক নুরুল আমিন লিওন (১৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রিয়াজনগর এলাকার আরএকে স্টার সিরামিক্স কোম্পানির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পিকআপ ভ্যান চালক নুরুল আমিন লিওন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধনমুড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, সকালে কক্সবাজার থেকে সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহি বাস মাধবপুরের স্টার সিরামিক্স কোম্পানির সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংর্ঘষ বাঁধে। এতে পিকআপ ভ্যান চালক নুরুল আমীন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া উভয় গাড়ির আরও তিনজন আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থরে পৌঁছে নিহতদের লাশ ও গাড়ি দুটিকে উদ্ধার করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























