হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে বাস-জিপ সংঘর্ষে চালকসহ নিহত ২
হবিগঞ্জের বাহুবলের পাহাড়ি এলাকায় যাত্রীবাহি বাস ও জিপগাড়ীর সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। আজ রোববার (৪ অক্টোবর) বেলা ১টার দিকে উপজেলার রশিদপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার লছনা সাতগাও এলাকার সনয় কর্মকারের ছেলে জীপচালক সঞ্জীত কর্মকার (৩৮) ও রশিদপুর বাগান এলাকার চা শ্রমিক অনিলের স্ত্রী অঞ্জলী (৭০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী (ঢাকা মেট্রো ব ১১-০৯০২) একটি যাত্রীবাহি বাসের সাথে শ্রীমঙ্গলগামী একটি জীপ গাড়ীর সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই জীপ চালক মারা যান।
আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চা শ্রমিক অঞ্জলীকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।
কমাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























