হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৯:৩৬, ৫ অক্টোবর ২০২০
হবিগঞ্জে বাস-জিপ মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ৫
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস-জিপ মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। রোববার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।
এর আগে রোববার বেলা ২টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাহুবলস্থ রশিদপুর ৫নং গ্যাস ফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতগাঁও চা বাগানের কামারপাড়ার মৃত সনোহা কর্মকারের ছেলে জিপ চালক সঞ্জিব কর্মকার (৩৮), বাহুবল উপজেলার ফয়েজাবাদ চা বাগানের নতুন কোয়ার্টারের বাদল রাজঘরের ছেলে মহেষ রাজঘর (৩৫), একই এলাকার অলি উরাং এর স্ত্রী অঞ্জলী উরাং (৭০), প্রদীপ (২৫) ও এক শিশু।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী বাস (নং-ঢাকা মেট্রো-ব-১১-০৯০২) বেলা ২টার দিকে লছনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতগাঁওগামী লেবু পেঁপেসহ চা শ্রমিকদের বহনকারী জিপের (নং-সিলেট ক-৫০৮৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে।
এতে ঘটনাস্থলে জিপচালক সঞ্জিব কর্মকার ও মহেষ রাজঘর এবং রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে অঞ্জলী উরাং এবং পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেলে প্রদীপ নামের একজন ও এক শিশু মারা যায়।
এ ঘটনায় আহতরা হলেন- ফয়জাবাদ এলাকার আমেনা বেগম (৫০), শিশু তমা (৭), রীমা (৮), তামিম (১২), রুহেনা আক্তার (৪), কুলসুমা আক্তারকে (৪৫)। তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর সাতগাঁও চা শ্রমিকরা লছনা এলাকায় মহাসড়কে ব্যারিকেড দেয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় যান চলাচল শুরু হয়।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























