হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে গৃহবধূকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
হবিগঞ্জের নবীগঞ্জে এক গৃহবধূকে হাত পা, মুখ বেঁধে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলার পরই পুলিশ সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার মিনহাজপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল আলমপুর গ্রামের সাদিক মিয়ার পুত্র ও স্থানীয় সিএনজি চালক।
মামলায় অভিযোগ করা হয়, রোববার সন্ধ্যায় সিএনজিযোগে শেরপুর থেকে নবীগঞ্জের মজলিসপুর যাচ্ছিলেন। এ সময় গৃহবধূকে হাত পা, মুখ বেঁধে বিভিন্নস্থানে নিয়ে রাতভর ধর্ষণ করে সিএনজি শ্রমিকরা। পরে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে এনে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে সকালে সিএনজিযোগে তাকে তার আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম গৃহবধূকে উদ্ধার করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, মামলার ২য় আসামি সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























