হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৯:৫৫, ২৪ অক্টোবর ২০২০
হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর ও বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মোহনা আক্তার মাধু (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মোহনা আক্তার মাধু পৌরসভার শরীফ নগর (নতুন বাড়ী)র জুবায়ের হেসেন জুবু মিয়ার মেয়ে। অন্যদিকে বিদ্যুৎপৃষ্ট হয়ে নুরে আলম (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নুরে আলম বদলপুর ইউনিয়নের পিরোজপুর (গুচ্ছ) গ্রামের উসমান গণির ছেলে।
জানা গেছে, জুবু মিয়ার মেয়ে শরীফ নগর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী মোহনা আক্তার মাধু শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টান দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। এসময় মাধু পা পিছলে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে মাধুর পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর পুকুরের ঘাটে মাধুর গোসলের মগ, সাবান দেখতে পেয়ে পুকুরে নেমে মাধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷
অন্যদিকে বদলপুর ইউনিয়নের পিরোজপুর (গুচ্ছ) গ্রামের বাসিন্দা উসমান গণি ছেলে নুরে আলম শনিবার (২৪ অক্টোবর) সকাল আনুমানিক ৮ টায় তার বাড়ি সংলগ্ন তার নিজস্ব পোল্ট্রি মুরগির খামারে কাজ করার এক পর্যায়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরিবারের লোকজন তাৎক্ষণিক নুরে আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেশারফ হোসেন তরফদার পৃথক ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























