Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ৪ নভেম্বর ২০২০

হবিগঞ্জে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় মুন জেনারেল হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে ভুয়া ডাক্তার প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা।

দন্ডপ্রাপ্ত চিকিৎসক ডা. মো. মাসুদ করিম। তিনি রংপুর জেলার সদর উপজেলাধীন রাধাভল্বব গ্রামের মৃত আব্দুস শুকুরের পুত্র।

হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. মোমিন উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুন জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদানরত ভুয়া ডাক্তারকে হাতে নাতে আটক করা হয়। এসময় তার সকল কাগজপত্র পর্যবেক্ষণে ভুয়া চিকিৎসকের সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেন।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়