হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে ৫ ভাইকে কুপিয়ে আহত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমির মালিকানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ৫ ভাই রামদার কোপে আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন-মমিনুল ইসলাম মমিন (৩৭), সুজন মিয়া (১৮) ,সুমন মিয়া (২১), মামুন মিয়া (৩৫) ও মাশফিক মিয়াকে (৪৭)। আশঙ্কাজনক অবস্থায় মমিনুল ইসলাম মমিন , সুজন মিয়া ,সুমন মিয়া সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মামুন মিয়া (৩৫) ও মাশফিক মিয়াকে (৪৭) চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের সাবেক মেম্বার মৃত আ. মন্নানের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মমিনুল ইসলাম মমিন তার বাড়ি থেকে গাজীগঞ্জ বাজারে যাওয়ার পথে একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ছায়েদ মিয়া, জাহেদ মিয়া ও দৌলত মিয়া মমিনের গতিরোধ করে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। খবর পেয়ে মমিনের ভাই সুজন মিয়া, সুমন মিয়া, মামুন মিয়া ও মাশফিক মিয়া এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও রামদা দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























