হবিগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে প্রবাসীর গাড়ি পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক প্রবাসীর মাইক্রোবাসে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগনার কান্দিগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক নবীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, উপজেলার কান্দিগাঁও গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী হাজী শেখ আব্দুল আলীর পুত্র লন্ডন প্রবাসী শেখ মাসুদের বাড়ি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাতেও তিনি গাড়ি রেখে বাড়িতে যান। সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তদের ছোড়া আগুনে ঢাকা মেট্রো. চ-১৪-০৬৫৮ নম্বরের লুসিডা মাইক্রোবাসটি পুড়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসিসহ একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রবাসী শেখ মাসুদ জানান, তারা সপরিবারে লন্ডনে বসবাস করেন। সম্প্রতি তারা ৩ ভাই ও পিতাসহ একই পরিবারের ৬ জন প্রবাসী দেশে আসেন। এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাদের কোনো প্রতিপক্ষ এ ঘটনা করতে পারে বলে সন্দেহ করছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, এখনও কেউ থানায় অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























