Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:০০, ১১ নভেম্বর ২০২০

হবিগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহর ও বিভিন্ন বাজারের ৬ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। অভিযানে সহযোগিতা করেন চুনারুঘাট উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ সারুয়ার জাহান, জেলা মার্কেটিং কার্যালয়ের আবুল কালাম সিকদার ও চুনারুঘাট থানা পুলিশের একটি দল।

জানা গেছে, উপজেলার দুর্গাপুর বাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ে হাজী আনোয়ারা ফার্মেসিকে ৫ হাজার টাকা, নোহা ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা না টাঙ্গানোর কারণে মদিনা ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদনের কারণে চুনারুঘাট পৌর শহরের ঢাকা ফুড প্রোডাক্টসকে ৬ হাজার টাকা, রায়হান বেকারিকে ৮ হাজার টাকা, সোনার বাংলা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, এধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়