হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে ইয়াসমিন হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধ
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী ইয়াসমিন ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। উদীচী শিল্পীগোষ্ঠীর ব্যানারে রোববার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সাবেক উপাধ্যক্ষ মো. আব্দুজ্জাহের, সিপিবির সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, লোমহর্ষক এ ঘটনার এক মাস পার হলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইয়াসমিন হত্যার সঙ্গে জড়িতদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, হবিগঞ্জের মাধবপুরে গত ২ অক্টোবর বিকেলে নিখোঁজ হয় মাদ্রাসাছাত্রী কিশোরী ইয়াসমিন। পরের দিন বিকেলে বাড়ির পাশের নির্জন স্থানে তার মরদেহ পাওয়া যায়।
পরিবারের অভিযোগ, কিশোরী ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর ইয়াসমিনের মা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে বাধ্য হয়ে তিনি কোর্টে মামলা করেন। কিন্তু দীর্ঘদিনেও মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইয়াসমিন মাধবপুর উপজেলার মেরাসানী গ্রামের মৃত. নুর হোসেনের মেয়ে। সে মনতলা ইসলামিয়া মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























