হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে বাস চলাচল স্থায়ীভাবে বন্ধের হুশিয়ারি!
আগামী ২৮ নভেম্বরের মধ্যে হবিগঞ্জ জেলার বিভিন্ন সড়ক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে সকল সড়কেই বাস চলাচল স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন হবিগঞ্জ মটর মালিক গ্রুপ, জেলা বাস, মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। একই সাথে তারা সকল বাস জেলা প্রশাসনের কাছে হস্থান্তর করে দেবেন বলেও জানান।
বুধবার (১৮ নভেম্বর) হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ হুঁশিয়ারি দেন।
লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী বলেন, হবিগঞ্জ জেলার বিভিন্ন সড়ক মহাসড়কে অবৈধ গণপরিবহণ চলাচল করছে। এমনকি হাইকোর্টের নির্দেশনা অমান্য করে মহাসড়কে সিএনজি অটোরিক্সাও দেধারছে চলচে। এসব পরিবহণ বন্ধের জন্য দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছি। বিভিন্ন সময় বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি পালন করেছি। এ সময় প্রশাসনের লোকজন অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
তিনি বলেন, এসব অবৈধ যানবাহনের কারণে দিনের পর দিন মোটা অংকের লোকসান গুণতে হচ্ছে বৈধ পরিবহণগুলোকে। অনেক পরিবহণ এখনও দেওরিয়া হওয়ার পথে। পাশাপাশি অবৈধ পরিবহণগুলোর বেপরোয়া চলাচলের কারণে প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু এরপরও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। বাস শ্রমিকরা এ ব্যাপারে প্রতিবাদ করলে মারধরের শিকার হতে হয়।
মো. ফজলুর রহমান চৌধুরী আরও বলেন, সবশেষ গত ১৪ অক্টোবর আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু এরপরও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ার কারণে ২০ অক্টোবর বাস চলাচল বন্ধ রাখা হয়। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার আমাদের আশ্বস্ত করেন ১ নভেম্বর থেকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হবে। কিন্তু ১৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। যে কারণে বাধ্য হয়ে আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ি আগামী ২৮ নভেম্বরের মধ্যে জেলার বিভিন্ন সড়ক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে ২৯ নভেম্বর থেকে বাস চলাচল স্থায়ীভাবে বন্ধ করে বাসগুলো জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সভাপতি মো. শহিদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. সজিব আলী।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























