হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে শপিংমলে আগুন
হবিগঞ্জের একটি অভিজাত শপিংমলে আগুন লেগেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
শপিংমলের ব্যবসায়ীরা জানান, ‘খাজা গার্ডেন সিটি’র ৫ম তলায় স্থানীয় ক্যাবল অপারেটর এয়ারলিং-এর গুদামে প্রথম আগুন লাগে। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ভবনের বিভিন্ন অংশের কাচের দেয়াল ধসে পড়তে থাকে। হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সির্ভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, মার্কেটের ৫ম তলার একটি বৈদ্যুতিক তারের কক্ষ থেকে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতির শর্টসার্কিট বা পরিত্যাক্ত সিগারেটের খোসা থেকে আগুন লাগতে পারে।
আইরিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























