Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৫ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩২, ২৮ নভেম্বর ২০২০

নবীগঞ্জে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে শাড়ীতে আগুন লেগে এক নারীর মৃত্যু ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম রিতা রানী দেব (৪৫)। তিনি নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের রঙ্গেশ দেবের স্ত্রী। 

পুলিশ সূত্রে জানা যায়, রিতা রানী শারীরিক প্রতিবন্ধী ছিলেন। বাড়ীতে কোন লোকজন না থাকায় শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে তিনি রান্না করতে যান। এ সময় অসাবধানতাবশত লেম্পের আগুন তার শাড়ীতে লেগে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলেও ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়