Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২০:১২, ৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:১৮, ৬ ডিসেম্বর ২০২০

চুনারুঘাটে র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন রানীরকোট থেকে ৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‍্যাব।

রবিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর চালানো একটি অভিযানে একজনকে আটক করা হয়।

র‍্যাব সূত্র থেকে জানা যায়, একটি অভিযানিক চৌকশদল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রানীরকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়।  কোম্পানি কমান্ডারের নেতৃত্বাধীন এ অভিযানে ৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।

আটককৃত আসামির নাম  মোঃ লিটন মিয়া (২৫)। সে হবিগঞ্জের চুনারুঘাট থানার দুধপাতিল গ্রামের আক্তার মিয়ার ছেলে।

উল্লেখিত ঘটনায় র‍্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামতসহ আসামীকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে বলে জানিয়েছে র‍্যাব। 

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়