Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৫ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৮, ৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:২৩, ৭ ডিসেম্বর ২০২০

নবীগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৮

ফাইল ছবি

ফাইল ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। 

সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ঢাকা-সিলেট মহাসড়কের সাতাহাইল এলাকার মুশকিল আহসান (র.)-এর মাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা গ্রামের আবু তাহেরের স্ত্রী সামিরুন বেগম (২৮), শিশুকন্যা মারিয়া আক্তার (২), সামিরুন বেগমের জা (আবু তাহেরের ভাইয়ের স্ত্রী) হালিমা বেগম (২৫), সাতাইহাল গ্রামের নুরুল ইসলামের পুত্র অন্তর মিয়া (২২) ও লিজা আক্তার (১৯), দেবপাড়া ইউনিয়নের লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০)। 

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসি পরিবহনের একটি বাস সাতাহাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। আর এতে করে অটোরিকশা ও বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় বিকেল ৪ টা ৪৫ মিনিট পর্যন্ত শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূইয়া বলেন, বর্তমানে সিএনজি অটোরিক্সাটি বাসের নিচে চাপা পরে আছে। এক নারীসহ আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়