হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৬:১৫, ১৪ ডিসেম্বর ২০২০
মামলায় স্ত্রী-সন্তানকে না পেয়ে আদালত প্রাঙ্গণে যুবকের আত্মহত্যা
ফাইল ছবি
স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য মামলা করেছিলেন হবিগঞ্জের এক যুবক। মামলাটির রায়ে আদালত স্ত্রীকে তার বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন। এই ক্ষোভে আদালত চত্ত্বরে সেই যুবক আত্মহত্যা করে।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে আদালতে তিনি নিজের বুকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেন। নিহত যুবক হাফিজুর রহমান (৩০) শহরের কামড়াপুর গ্রামের নূর মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, হাফিজুর কয়েক বছর পূর্বে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে (২৫) বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। ইতিমধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়।
একপর্যায়ে বুশরা বাবার বাড়ি চলে যান। পরবর্তীতে স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন হাফিজুর। তিনি একটি মামলা দায়ের করেন।
মামলায় সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে বুশরা জানান, তিনি স্বামীর সঙ্গে যাবেন না। এর প্রেক্ষিতে আদালত তাকে বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন। এরপর হাফিজুর আদালতের ভিতর থেকে বের হয়ে নিজের বুকে ছুরি চালান।
এতে তিনি গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট প্রেরণ করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























