হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৫:১৫, ১৮ ডিসেম্বর ২০২০
শায়েস্তাগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩
সংগৃহীত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের উপজেলার কলিমনগর ও গরুর বাজারের মাঝামাঝি স্থানে ত্রিমুখী এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, নিহত একজনের প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড পাওয়া গেছে। সেখানে তার নাম লেখা রয়েছে দিপকংর পোদ্দার। ঠিকানা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন। ভিজিটিং কার্ডে লেখা আছে মেডিসিন ও শিশুরোগ চিকিৎসক।
অপর নিহত পুরুষ ব্যক্তির নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারের কার্যক্রম চলছে বলেও জানান ওসি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























