ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪২, ১৬ জানুয়ারি ২০২১

হবিগঞ্জে ভোটকেন্দ্রে মোটরসাইকেল চালানোয় চারজনকে দণ্ড

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

হবিগঞ্জের নবীগঞ্জের শিবপাশা কেন্দ্রের সামনে ভোট চলাকালে নির্বাচনী বিধি লঙ্ঘন  করে মোটরসাইকেল চালানোর দায়ে চারজনকে ৫০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুদ্দিন মো. রেজা।

তারা হলেন- নোয়াপাড়া গ্রামের সোবহান মিয়ার ছেলে আক্তার হোসেন, গোলডোবা গ্রামের দরাজ মিয়ার ছেলে লালন আহমেদ, নোয়াপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে লালন আহমেদ ও শিবপাশা গ্রামের দিলিপ দেবের ছেলে রিংকু দেব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুদ্দিন মো. রেজা জানান, তারা নির্বাচনী এলাকায় বিধি লঙ্ঘন করে মোটরসাইকেল চালানোর কারণে তাদেরকে আটক করে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

আইনিউজ/বিএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়