Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৫ ১৪৩২

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৬, ১৭ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:২০, ১৭ জানুয়ারি ২০২১

মাধবপুরে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

শ্রীধাম দাশগুপ্ত

শ্রীধাম দাশগুপ্ত

হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় আওয়ামী লীগের তিন প্রার্থীকে হারিয়ে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মানিক বিজয়ী হয়েছেন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রার্থীরা হারিয়েছেন জামানত।

এদিকে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করা আওয়ামী লীগের দলীয় প্রার্থী শ্রীধাম দাশগুপ্তের জামানত এরই মধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে।

সাধারণত মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক অংশের নিচে পেলে যে কোনো প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। নির্বাচনে শ্রীধাম দাশগুপ্ত পেয়েছেন ৬০৮ ভোট।  ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়।

বিজয়ী হাবিবুর রহমান মানিক পেয়েছেন ৫ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী পংকজ কুমার সাহা (নারিকেল গাছ প্রতীক) পেয়েছেন ৪১৮৫  ভোট । এছাড়া আওয়ামী লীগের আরেক বিদ্রোহী শাহ মো. মুসলিম (জগ প্রতীক) পেয়েছেন ৩০৪৯ ভোট।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান জানান, কাস্টিং ভোটের ৮ ভাগের এক অংশের নিচে পাওয়ায় শ্রীধাম দাশগুপ্তের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

মাধবপুর পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মেয়র পদে লড়াই করা ৪ প্রার্থীর মধ্যে ৩জনই ছিলেন আওয়ামী লীগের।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়