Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৩, ২০ জানুয়ারি ২০২১

শায়েস্তাগঞ্জে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

আটক দুই ডাকাত

আটক দুই ডাকাত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুর রহমান, এএসআই বিধান রায়, এএসআই লিটন চন্দ্র পালসহ একদল পুলিশ সদস্য উপজেলার বিরামচর গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার বিরামচর গ্রামে মকছুদ মিয়ার বাড়ির পাশের বাগান থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হচ্ছে- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের বুরাইয়া গ্রামের গেদু মিয়ার ছেলে আশারকান্দি ইউনিয়নের ডাকাত সরদার মুক্তার মিয়া (২৫) ও একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে রাসেলকে (২২) গ্রেফতার করা হয়।

গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের সরদারসহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির করার যন্ত্রপাতি পাওয়া যায় বলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।

আইনিউজ/বিএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়