নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে ওয়াজ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
নবীগঞ্জের ছালামতপুরে ওয়াজ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ৪৮ ঘন্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে আগামী শনিবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ৪৮ ঘন্টা কোনো ধরনের মাইকিং, পিকেটিং, কোনসহ পাঁচ বা পাঁচের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।
জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুরস্থ হাজারী কমিউনিটি সেন্টার এর মাঠ সংলগ্ন এলাকায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একে কেন্দ্র করে যেকোন সময় বড় ধরণের দাঙ্গা সংঘঠিত হওয়ার আশঙ্কায় ও আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ১৪৪ ধারা জারি করা হয়।
ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী ছালামতপুরের হাজারী কমিউনিটি সেন্টারের মাঠ সংলগ্ন এলাকা ও পাশ্ববর্তী ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























