ঢাকা, মঙ্গলবার   ১২ মে ২০২৬,   বৈশাখ ২৯ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৬, ৫ মার্চ ২০২১
আপডেট: ১৩:৩৮, ৫ মার্চ ২০২১

মাধবপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষ, নিহত ১

ফাইল ছবি

ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এতে একজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহিজবাজর গ্যাসফিন্ড নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুরজ্জিত। তিনি আজমিরীগঞ্জ উপজেলার সুমিপুর গ্রামের সুভাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানটি সিলেটের দিকে যাচ্ছিল। এসময় ঢাকামুখী একটি ট্রাকের সাথে সংর্ঘষ হয়। ঘটনাস্থলেই চালক নিহত হয়।  

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত