Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৯, ১৬ মার্চ ২০২১

নবীগঞ্জে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন, ২ জনকে কারাদণ্ড

সংগৃহীত

সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুইজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে নবীগঞ্জ উপজেলার ছত্রকূট মৌজায় জেবেল মিয়া ও সাহেল আহমদকে ট্রাকসহ হাতেনাতে আটক করা হয়।

জেবেল মিয়া (৩৫) উপজেলার দীঘলবাক ইউনিয়নের চরগাঁও গ্রামের আজবার উল্লাহর ছেলে ও ছালেহ আহমদ (৩৭) ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের সহায়তায় এদের আটক করা হয় এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী প্রত্যেককে এক (১) বছর করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 

এসকল এলাকায় বালু মাটি উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসক হবিগঞ্জ স্থানীয় ইউপি চেয়ারম্যানকে গ্রাম্য পুলিশের মাধ্যমে পর্যায়ক্রমিক পাহারার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, অবৈধ মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়