ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৪, ২৮ এপ্রিল ২০২১
আপডেট: ২২:৪৭, ২৮ এপ্রিল ২০২১

নবীগঞ্জে ৪১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা এলাকা থেকে ৪১ কেজি গাজাঁসহ ২ জন পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় র‍্যাবের অভিযানে তাদের আটক করা হয়। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল র‌্যাব-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে মেজর শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি আফসান আল আলম, এএসপি সোমেন মজুমদার এর সমন্বয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন রুস্তমপুর টোলপ্লাজার সামনে ঢাকা টু সিলেটগামী হাইওয়ে রোডে অভিযান পরিচালনা করে ৪১ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উত্তর বড়কাফনের মো. আশিক আলীর ছেলে মো. তাইবুর রহমান (২৮) এবং সুনামগঞ্জের ছাতকের খাড়াই গ্রামের আলকাছ আলীর ছেলে মো. শফিকুল ইসলাম।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

আইনিউজ/অঞ্জন/এসডি

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়