Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৯, ২২ মে ২০২১
আপডেট: ২২:০৯, ২২ মে ২০২১

নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জেল ও লক্ষ টাকা জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ট্রলারসহ ১০ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে আটক করেছে প্রশাসন।

শনিবার (২২ মে) উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুরের চর এলাকা হতে তাদের আটক করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী আলী হোসেন নামে একজনকে ১ লক্ষ টাকা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাকিদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। সার্বিক সহায়তায় ছিলেন এস আই সামাদ আজাদ, ইনাতগঞ্জ পুলিশ ফাড়ি, নবীগঞ্জ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন জানান, দুই দিকে সুনামগঞ্জ এবং মৌলভীবাজারে বর্ডার থাকায় তাদেরকে ধরা যায় না। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আটক করা হয় এবং জেল ও জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে সর্বদা। 

আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়