নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট: ২০:৫২, ৩০ মে ২০২১
নবীগঞ্জে প্রশাসনের অভিযানে জুয়ারিদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জুয়া খেলার অভিযােগে ও সহযােগীতার দায়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৮ মে) রাত ৯টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন- বনগাঁও গ্রামের ইউসুফ আহমেদ চৌধুরীর ছেলে জিল্লান আহমেদ চৌধুরী (২৮), মৃত আব্দুল আজিজের ছেলে নুর মিয়া (৩৭), পারকুল গ্রামের মৃত মহবত উল্ল্যার ছেলে আব্দুর রহিম (৩২), মৃত মকলিছ মিয়ার ছেলে আব্দুল আজিজ (৪২), মৃত আব্দুল মােছাব্বিরের ছেলে হাসান মিয়া (৩২), ও মৃত হুছন মিয়ার ছেলে মাইনুল ইসলাম (৩৫)।
জানা যায়, গােপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে আউশকান্দি ইউনিয়নের পারকুল এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় জুয়া খেলার অপরাধে ৫ জনকে ও জুয়া খেলার স্থান করে দেয়ায় ১ জনসহ ৬ জনকে আটক করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাসিক আইনশৃঙ্খলা সিদ্ধান্ত মোতাবেক অভিযান পরিচালনা করা হয়। অভিযান অব্যাহত থাকবে, যে বা যারা দোকানে বা ঘরে জুয়া খেলার স্থান করে দিবে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























