নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট: ২১:৪৭, ২৯ জুন ২০২১
বিধিনিষেধ অমান্য করায় নবীগঞ্জে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খােলা রাখার দায়ে বাটা, এপেক্সসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মােবাইল কোর্ট পরিচালনা করে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (২৯ জুন) বিকেল ৫টায় নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ মােবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।
জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত চলা সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে নবীগঞ্জ শহরে বিভিন্ন প্রতিষ্ঠান খােলা রেখে ব্যবসা পরিচালনা করে আসছিল ব্যবসায়ীরা। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার এস আই আমীর হামজা সহকারে একদল পুলিশ নবীগঞ্জ শহরের শেরপুর রােডে অভিযান পরিচালনা করে।
এসময় সরকারের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে দোকানপাট খােলা রাখার দায়ে বাটা, এপেক্স, মদিনা এন্টারপ্রাইজসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ মােবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খােলা রাখায় ৭ টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে । এই অভিযান অব্যাহত থাকবে।
আইনিউজ/অঞ্জন রায়।এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























