নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট: ২৩:০১, ৭ জুলাই ২০২১
নবীগঞ্জে লকডাউন কার্যকর করতে তৎপর প্রশাসন
চলমান কঠোর লকডাউনের সপ্তম দিন বুধবার (৭ জুলাই) নবীগঞ্জ বাজারের গাজীরটেক, শেরপুর রোড, মধ্যবাজার, স্কুল রোড, ওসমানী রোডে সকাল থেকে সেনাবাহিনীর সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার (৭ জুলাই) চলমান লকডাউনের সপ্তম দিনে মোবাইল কোর্ট নিয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্যের সহযোগিতায় সকাল থেকে বেলা ২টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী ৪টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ এ সময় সকলকে লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থবিধি মেনে চলার আহ্বান জানান।
আইনিউজ/অঞ্জন রায়/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























