নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট: ২০:৩৭, ২০ জুলাই ২০২১
নবীগঞ্জে সাবেক এমপির ফিশারি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে সাবেক এমপির মৎস্য ফিশারীতে জাহাঙ্গীর মিয়া (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বাউসা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওরে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর মালিকানাধীন ফিশারীর উপর অবস্থিত একটি ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
জাহাঙ্গীর মিয়া নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের মতিন মিয়ার ছেলে। সে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর মালিকানাধীন ফিশারির পাহারাদার হিসেবে কর্মরত ছিল ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরীর বাবুর মালিকানাধীন মৎস্য ফিশারি উপজেলার বাউসা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওরে অবস্থিত। দীর্ঘদিন ধরে ওই ফিশারির পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন জাহাঙ্গীর মিয়া। পাহারাদার জাহাঙ্গীর ফিশারির পাড়ে একটি ঘরে বসবাস করতেন।
বিকেলে তার ঘরে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় জাহাঙ্গীরের দেহ দেখতে পান স্থানীয় লােকজন। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােহাম্মদ ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের ।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােহাম্মদ ডালিম আহমেদ বলেন, বসতঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আপাতত কিছু বলা যাচ্ছেনা, আমরা কাজ করছি। সুরতহাল রিপাের্ট ও ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
আইনিউজ/অঞ্জন রায়/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























