ঢাকা, মঙ্গলবার   ১২ মে ২০২৬,   বৈশাখ ২৮ ১৪৩৩

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৭, ২৬ জুলাই ২০২১
আপডেট: ০০:০৮, ২৭ জুলাই ২০২১

নবীগঞ্জে বড় ভাইকে গলাটিপে খুন করলো ছোটভাই

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে বড় ভাই গৌরাঙ্গ দাসকে (২৫) গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেছে ছোটভাই। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যায়।

সোমবার (২৫ জুলাই) বিকেলে পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুরে তাদের নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমেদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওমান প্রবাসী নিহত গৌরাঙ্গ দাস ও গোপেন্দ দাস মৃত বিরীন্দ্র দাশের ছেলে। দুইভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত এই বিরোধ চলে আসছিলো।

সোমবার এক পর্যায়ে ছোট ভাই গোপেন্দ দাস তার বড় ভাই গৌরাঙ্গ দাসের গলা টিপে ধরে শ্বাসরোধ করে দেয়ালে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা গৌরাঙ্গ দাসকে উদ্ধার করে ইনাতগঞ্জ পল্লী ক্লিনিকে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় মামলা তৈরি প্রক্রিয়াধীন রয়েছে।

আইনিউজ/অঞ্জন রায়/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত