ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫০, ২৫ আগস্ট ২০২০

মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

খলিলপুর ইউনিয়ন অডিটরিয়ামে বিট-পুলিশিং নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট) দুপুরে অরবিন্দু পোদ্দার বাচ্চু সভাপতিত্বে এবং আব্দুল জলিলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (অপারেশন) হুমায়ুন কবির, শেরপুর ফাঁড়ির ইনচার্জ সাব্বির আহসান, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শিহাবুর রহমান শিহাব, খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, ওলিউর রহমান, খালিছ মিয়া, আশরাফ আলী খান।

তাছাড়া সেই সভায় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের সদস্য নাজমুল ইসলাম, ২ নং ওয়ার্ডের সদস্য তাহির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান ইলিয়াস মিয়া, আব্দুর রব্বান ও সংরক্ষিত মহিলা সদস্যসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা আইনী সহায়তা প্রত্যাশী সবাইকে নিজ নিজ সঠিক ও সত্য তথ্য সরাসরি পুলিশের নিকট উপস্থাপন করার জন্য অনুরোধ করেছেন। কোনভাবেই কোন টাউট বাটপার, দালাল ও স্বার্থান্বেষী কারও প্ররোচনায় যেন কেউ না পরে সেই বিষয়ে সকল জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।   

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়