ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯, ২৬ আগস্ট ২০২০

মৌলভীবাজারে ৩৪ জন শনাক্তের দিনে সুস্থ ৩১

দেশের ৬৪ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। প্রতিদিনই দেশের ৮৮ টি ল্যাবে শনাক্ত করা হচ্ছে নতুন নতুন কোভিড-১৯ রোগী। ব্যতিক্রম নয় মৌলভীবাজার জেলা। সিলেটের দুই ল্যাবে প্রতিনিয়ত জেলার করোনা আক্রান্তদের শনাক্ত করা হচ্ছে।

তারই পরিপ্রেক্ষিতে গতকাল (২৫ আগস্ট) এই জেলার আরও ৩৪ জনের করোনা পজিটিভের রিপোর্ট এসেছে। বুধবার মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, শনাক্তদের মধ্যে সদরে ১ জন, রাজনগর ১ জন, কুলাউড়ায় ২ জন,  বড়লেখায় ৭ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ৩ জন, জুড়ীতে ১ জন এবং সদর হাসপাতালের ১৫ জন রয়েছেন। নতুন ৩৪ জন নিয়ে মৌলভীবাজার এখন পর্যন্ত ১ হাজার ৪২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

শনাক্তের সাথে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১ জন। ফলে জেলায় করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৩ জন। এদিকে করোনা সংক্রমিত হয়ে মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ২০ জন। বর্তমানে বিভিন্ন উপজেলায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়