ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৫, ২৭ আগস্ট ২০২০
আপডেট: ১৯:৩৩, ২৭ আগস্ট ২০২০

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুদান পেলেন আরও ১৮ জন সাংবাদিক

মৌলভীবাবাজারে করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা তহবিল থেকে দ্বিতীয় পর্যায়ে আরও ১৮ জন সাংবাদিক আর্থিক অনুদান পেয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ১০ হাজার টাকা করে চেক সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি অশোক কুমার দাশ, সাধারণ সম্পাদক পান্না দত্তসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ১৮ জন সাংবাদিকের মধ্যে চেক হস্তান্তর করা হয়। উল্লেখ্য এর পূর্বে আরও ১৫ জন সাংবাদিক এই অনুদান পান।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়