মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে একদিনে ৪৩ জনের করোনা জয়
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ৪৩ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে আরও ৩১ জন করোনা সংক্রমিত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তবে এ সময় জেলায় কোভিড-১৯ রোগে কেউ মারা যান নি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে থেকে জানা গেছে, নতুন শনাক্ত ৩১ জনের মধ্যে সদরে ১ জন, রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ৩ জন, বড়লেখায় ১২ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ৪ জন এবং সদর হাসপাতালের ৩ জন রয়েছেন। এদের নিয়ে বর্তমানে মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৫১ জনে।
অন্যদিকে একদিনে সুস্থ হওয়া ৪৩ জনের মধ্যে সদরে ১০ জন, রাজনগর ১ জন, কুলাউড়ায় ৭ জন এবং সদর হাসপাতালের ২৫ জন রয়েছেন। মৌলভীবাজার জেলায় এই নিয়ে করোনাকে জয় করলেন ৯৬৬ জন।
মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ২০ জন। যাদের মধ্যে রাজনগর ২ জন, কুলাউড়ায় ১ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৪ জন, জুড়ীতে ২ জন এবং সদর হাসপাতালের ৮ জন রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















