ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩, ২৮ আগস্ট ২০২০
আপডেট: ১৬:০১, ২৯ আগস্ট ২০২০

মৌলভীবাজারে ৭ জন সুস্থের দিনে নতুন শনাক্ত ১৭

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে আরও ১৭ জন করোনা সংক্রমিত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তবে এ সময় জেলায় কোভিড-১৯ রোগে কেউ মারা যান নি।  

শুক্রবার (২৮ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।  

প্রতিবেদনে থেকে জানা গেছে, নতুন শনাক্ত ১৭ জনের মধ্যে সদরে ১ জন, রাজনগরে ২ জন, কুলাউড়ায় ২ জন,  বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ১ জন, জুড়ীতে ১ জন এবং সদর হাসপাতালের ৬ জন রয়েছেন। এদের নিয়ে বর্তমানে মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৮ জনে। 

একদিনে সুস্থ হওয়া ৭ জনের মধ্যে কমলগঞ্জে ১ জন এবং শ্রীমঙ্গলে ৬ জন রয়েছেন। মৌলভীবাজার জেলায় এই নিয়ে করোনাকে জয় করলেন ৯৭৩ জন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়