ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৯, ২৮ আগস্ট ২০২০
আপডেট: ২২:৪৩, ২৮ আগস্ট ২০২০

পর্বতারোহী রত্না হত্যার বিচারের দাবিতে সাইক্লিং-দৌড় কর্মসূচি

গত ৭ আগষ্ট ভোরে রাজধানীর ঢাকার চন্দ্রিমা উদ্যানের সামনে মাইক্রোবাস চাপায় নিহত হন পর্বতারোহী রেশমা নাহার রত্না।  এই ঘটনার দ্রুত বিচার ও সড়কে আলাদা নিরাপদ বাইসাইকেল লেনের দাবিতে ১০ কিলোমিটার সাইক্লিং ও দৌড় কর্মসূচি পালন করেছেন মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি ও মৌলভীবাজার রানার্স ক্লাবের সদস্যরা।  

শুক্রবার (২৮শে আগষ্ট) ভোরে শহরের বিভিন্ন সড়কে ১০ কিলোমিটার দৌড় ও সাইক্লিং শেষ করে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে এসে সমবেত হন তারা। কর্মসূচি শেষ করে তারা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অনতি বিলম্বে পর্বতারোহী, সাইক্লিস্ট ও রানার রেশমা নাহার রত্না হত্যার বিচারকার্য শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নিরাপদ সড়কের জন্য প্রতি রাস্তায় আলাদা বাইসাইকেল লেনের জোর দাবি তুলেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি ও মৌলভীবাজার রানার্স ক্লাবের ডা. থৌঙাম সঞ্জীব, আহমেদ আলী সায়েম, নাফিজ ইমতিয়াজ চৌধুরী, জাফর ইকবাল, সৈয়দ রাফিউল ইসলাম, হাসিবুল পারভেজ, আব্দুর রহমান ইমন, জাফর আলম জয়, রুহুল আমীন, আকবর আলী, ইমন মিয়া, মোস্তাক আহমেদ, সৈয়দ তানভীর, নাজমুল হোসেন ও রিয়াদ তরফদার সহ প্রমুখ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়