ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৭, ২৯ আগস্ট ২০২০

মৌলভীবাজারে মোট আক্রান্তের মধ্যে সুস্থ ৯৭৪ জন

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা  হয়েছে আরও ১ জনকে। একই সময় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১ জন কোভিড-১৯ রোগী।  তবে এই জেলায় গত ২৪ ঘণ্টায় কেউ মারা যান নি।

শনিবার (২৯ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।  

২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া একজন বড়লেখা উপজেলার বাসিন্দা। অপরদিকে সুস্থ হয়ে উঠা একজন রাজনগরের বাসিন্দা।

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৯ জন। এর মধ্যে সদরে ৮৮ জন, রাজনগরে ১০২ জন, কুলাউড়ায় ১৯৩ জন,  বড়লেখায় ১১৯ জন, কমলগঞ্জে ১৩৪ জন, শ্রীমঙ্গলে ১৬২ জন, জুড়ীতে ১০৬ জন এবং সদর হাসপাতালের ৫৬৫ জন রয়েছেন।   

মোট আক্রান্তের মধ্যে ৯৭৪ জনই করোনাকে জয় করেছেন। তাছাড়া জেলায় করোনা সংক্রমিত হয়ে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গেল ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত করা হয়েছে আরও ৮৫ জনকে। এই ৮৫ জনের মধ্যে সিলেট জেলায় ৪৪ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ২৬ জন এবং মৌলভীবাজারে ১ জন।

আক্রান্তের সাথে বিভাগে একদিনে সুস্থ হয়েছেন ৬২ জন। যার মধ্যে সিলেটে ৬১ জন এবং মৌলভীবাজারে একজন। এ সময়  বিভাগে কোভিড-১৯ রোগে দুইজনের মৃত্যু ঘটে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়