নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা কমে বেড়েছে সুস্থতা
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ৮ জনকে। এ সময় সুস্থ হয়ে উঠেছেন ৫৩ জন কোভিড-১৯ রোগী। গত ২৪ ঘণ্টায় এই জেলায় করোনা সংক্রমিত হয়ে কেউ মারা যান নি।
রোববার (৩০ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ৩ জন এবং সদর হাসপাতালে ২ জনে রয়েছেন। এদের নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৭৭ জনে।
এদিকে একদিনের সুস্থ হওয়া ৫৩ জনের মধ্যে কুলাউড়ায় ৯ জন, কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলে ১ জন, জুড়ীতে ১০ এবং সদর হাসপাতালে ৩২ জন রয়েছে।
মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের মধ্যে ১ হাজার ২৭ জন করোনাকে জয় করলেন। জেলায় করোনা সংক্রমিত হয়ে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গেল ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত করা হয়েছে আরও ৫২ জনকে। সিলেট জেলায় ৩৪ জন ও সুনামগঞ্জে ৭ জন। হবিগঞ্জে ৩ জন শনাক্ত হন। মৌলভীবাজারে ৮ জন শনাক্ত হন।
আক্রান্তের সাথে বিভাগে একদিনে সুস্থ হয়েছেন ১৬২ জন। সুস্থ হওয়া রোগীদের মধ্যে মৌলভীবাজারে সর্বাধিক ৫৩ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ৫২ জন। হবিগঞ্জে করোনামুক্ত হয়েছেন ৪৮ ও সুনামগঞ্জে করোনাকে জয় করেছেন ৯ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















