ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২:০১, ৩১ আগস্ট ২০২০

মাহমুদ এইচ খানের সহযোগী পদ বাতিল করেছে মৌলভীবাজার প্রেসক্লাব

মাহমুদ এইচ খানের সহযোগী পদ বাতিল করেছে মৌলভীবাজার প্রেসক্লাব। ফেসবুক পেইজে নিজেকে জড়িয়ে অসামাজিক কাজে জড়িত থাকার স্ট‍্যাটাস দেওয়ায় রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে এক জরুরি কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুলের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তসহ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস‍্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রেসক্লাব ও ক্লাবের সাবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বা যারা অপপ্রচার করছেন এর বিরুদ্ধে সভায় প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

এছাড়া কারো ব‍্যক্তিগত দায়ভার প্রেসক্লাবের নয় তাই প্রেসক্লাবকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহবান জানানো হয়। নতুবা আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়