ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ৩১ আগস্ট ২০২০
আপডেট: ১৭:৪২, ৩১ আগস্ট ২০২০

মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়াল

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ৩১ জনকে। এ সময় জেলায় কেউ সুস্থ বা মারা যান নি।

সোমবার (৩১ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।  

২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৩১ জনের মধ্যে রাজনগরে ৪ জন, কুলাউড়ায় ৪ জন, বড়লেখায় ৪ জন, শ্রীমঙ্গলে ৩ জন, জুড়ীতে ১ জন এবং সদর হাসপাতালে ১৫ জন রয়েছেন।

নতুন ৩১ জন নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫০৮ জনে। মোট আক্রান্তের মধ্যে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ২৭ জন। জেলায় করোনা সংক্রমিত হয়ে এখন পর্যন্ত ২০ জন মারা গেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়