মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:০৫, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে মৌলভীবাজারে যুবলীগের আলোচনা সভা-দোয়া
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. ফজলুর রহমান।
জেলা যুবলীগের সহ-সভাপতি বিকাশ ভৌমিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমাম সুমনের সঞ্চালনায় জাতীয় শোক দিবসের সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল ও অজয় সেন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ সেলিম হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ সভাপতি মুহিবুর রহমান কাবুল, মুজিবুর রহমান মুজিব, আনোয়ার হোসেন, শামীম আহমদ, সুজিত চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক পান্না দত্ত ও আব্দুল মুমিত, সাংগঠনিক সম্পাদক সুমেশ দাস যিশু, শেখ রুমেল আহমদ, কয়ছর আহমদ, হোসেন মোহাম্মদ ওয়াহিদ সৈকত, গৌছ উদ্দিন নিক্সনসহ জেলা নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরনী বিতরন করা হয়।
এরপর চৌমোনাস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে তৈরী খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন ও সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















