শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় চুরি
ফাইল ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সরকারী বাসভবনে সোমবার (৩১ আগস্ট) ভোরে চুরির ঘটনা ঘটেছে।
সিসিটিভিতে পর্যালোচনা করে দেখা যায়, ভোর ৫টা ২০ মিনিটে সাদা রংয়ের বস্তা নিয়ে একটি ছেলেকে প্রবেশ করতে দেখা যায়। একপর্যায়ে বাসার সবাই সজাগ হলে, চোর পালিয়ে যায়।
ঘটনার পরপরই শ্রীমঙ্গল থানা পুলিশ, বাসার পেছন থেকে ল্যাপটপ, ডিএসএলআর ক্যামেরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে, চুরি যাওয়া তিনটি মোবাইল ফোন এখনো উদ্ধার করা যায়নি।
ইউএনও নজরুল ইসলাম বলেন, উপজেলা কমপ্লেক্সের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এরকম চোরের হানা কল্পনাতীত। সরকারী নৈশপ্রহরী পোস্টটি খালি, উপজেলা পরিষদ থেকে একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিলো, তখন সে ঘুমচ্ছিল। পুলিশ চোরকে ধরা ও চুরিকৃত মোবাইল ফোন উদ্ধারে কাজ করছে এবং এ ব্যাপারে শ্রীমঙ্গল জিডি করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















