ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৩, ১ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৬:০৫, ১ সেপ্টেম্বর ২০২০

মৌলভীবাজারে ৩৬ জন সুস্থের দিনে শনাক্ত নেই

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় নতুন করোনো রোগী শনাক্ত হয় নি। তবে এ সময় করোনামুক্ত হয়েছেন নতুন ৩৬ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের  দৈনিক প্রতিবেদন থেকে মৌলভীবাজারের সর্বশেষ পরিস্থিতি জানা গেছে।

সেখানে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া রোগীদের মধ্যে শ্রীমঙ্গলে ১০ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ২৬ জন রয়েছেন।

মৌলভীবাজারে এখন পর্যন্ত ১ হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সদরে ৮৮ জন, রাজনগরে ১০৬ জন, কুলাউড়ায় ১৯৭ জন,  বড়লেখায় ১২৩ জন, কমলগঞ্জে ১৩৭ জন, শ্রীমঙ্গলে ১৬৮ জন, জুড়ীতে ১০৭ জন এবং সদর হাসপাতালের ৫৮২ জন রয়েছেন।

মোট আক্রান্তের মধ্যে করোনাকে জয় করেছেন ১ হাজার ৬৩ জন। এর মধ্যে সদরে ৭৪ জন, রাজনগরে ৮৩ জন, কুলাউড়ায় ১৬৭ জন,  বড়লেখায় ৭৭  জন, কমলগঞ্জে ১১২ জন, শ্রীমঙ্গলে ১৩৯ জন, জুড়ীতে ১০১ জন এবং সদর হাসপাতালের ৩১০ জন রয়েছেন।   

এখন পর্যন্ত এই জেলায় করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ২০ জন। জেলাটিতে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়