মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫২, ১ সেপ্টেম্বর ২০২০
মৌলভীবাজারে বাসের অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা
স্বাস্থ্যবিধি না মানায় মৌলভীবাজারে এনা, হানিফ ও শ্যামলী পরিবহনকে জরিমানা করছে মৌলভীবাজারের জেলা প্রশাসন।
মঙ্গলবার ১ (সেপ্টম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্দেশ্যে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় গণপরিবহনের জন্য সরকার নির্দেশিত ব্যবস্থা না নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস না থাকা ইত্যাদি অপরাধে তিনটি পৃথক মামলায় ওই তিন পরিবহনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এবং অর্ণব মালাকার।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়





















