ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০১, ২ সেপ্টেম্বর ২০২০

মৌলভীবাজারে সুস্থের তালিকায় আরও ২৭ জন

সম্প্রতি মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। সিলেটের দুই ল্যাবে প্রতিদিনই এই জেলার নমুনা পরীক্ষা করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় জেলাটির আরও তিনজন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় আক্রান্তের সাথে সুস্থ হয়ে উঠেছেন ২৭ জন রোগী। তবে জেলার কোনো কোভিড রোগী মৃতের তালিকায় যুক্ত হন নি।

প্রতিবেদনে বলা হয়েছে, সুস্থ হওয়া ২৭ জনের মধ্যে সকলেই মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আওতাধীন। অন্যদিকে শনাক্ত হওয়া তিনজনই শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।

এই সূত্র অনুসারে, মৌলভীবাজারে এখন পর্যন্ত ১ হাজার ৫১১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে ১ হাজার ৯০ জনই করোনাকে জয় করেছেন। জেলার ২০ জন বাসিন্দা এখন পর্যন্ত ভাইরাসের প্রকোপে প্রাণ হারিয়েছেন।

এদিকে সিলেট বিভাগে একদিনে ৭৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৮৮ জন এবং মারা গিয়েছেন ১ জন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৯৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৫ হাজার ৮০৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৭২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়