ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৪, ২ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৯:৩৫, ২ সেপ্টেম্বর ২০২০

কারাগারের বন্দীদের জন্য সুরক্ষা সামগ্রী দিলেন জেলা প্রশাসক

মৌলভীবাজার জেলা কারাগারের বন্দীদের জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। 

কারাগারে বসবাসরত বন্দীদের করোনাকালীন দুর্যোগে কোভিড-১৯ এর সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে বুধবার (২ আগস্ট) সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এসকল সুরক্ষা সামগ্রী জেল সুপার মো. আনোয়ারুজ্জামানের কাছে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আরিফুল ইসলাম এবং সহকারী কমিশনার (গোপনীয়) জনাব মো. রফিকুল ইসলাম।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়